ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সাংবাদিকের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ ও ‘রাষ্ট্রদ্রোহ’র অভিযোগ জান্তা সরকারের

মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেনস্টারের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ ও ‘রাষ্ট্রদ্রোহ’র অভিযোগ এনেছে মিয়ানমার জান্তা সরকার। এই অপরাধের দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী। খবর আল-জাজিরার।


চলতি বছর মে মাসে আটক হন ড্যানি ফেনস্টার। স্থানীয় সময় বুধবার ( ১০ নভেম্বর) তার আইনজীবী থান জাও অং বলেন, সন্ত্রাস দমন আইন ও মিয়ানমারের দণ্ডবিধির অধীনে দুটি নতুন ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে।


৩৭ বছর বয়সী এই সাংবাদিকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলো, জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত বিল রিচার্ডসনের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে নাইপিদোতে বৈঠকের পর। চলতি বছর ১ ফেব্রুয়ারি দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেন মিন অং হ্লাইং।


ফেনস্টার ইয়াঙ্গুনভিত্তিক ফ্রন্টন্টিয়ার মিয়ানমার নামে একটি অনলাইন নিউজ ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক। তার বিরুদ্ধে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভে উস্কানি দেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার কার্যক্রম চলছে। আটকের পর থেকে কারাগারে আছেন তিনি।


মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নামে দেশটির সব শ্রেণি-পেশার মানুষ। এর পর থেকেই সহিংস ঘটনা ঘটছে দেশটিতে। দেশটির নিরাপত্তাবাহিনীর হাতে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ১২শ জনের। আহত হয়েছেন আরও অনেকে। আটক করা হয়েছে বহু আন্দোলনকারীকে। দায়িত্ব পালন করতে গিয়ে ধরপাকড়ের শিকার হয়েছেন সাংবাদিকরাও। রিপোর্টিং আসিয়ান নামের একটি পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে মিয়ানমারে অন্তত ৩৪ জন গণমাধ্যমকর্মী আটক আছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑